আজও মনে স্পষ্ট সেইদিনের আমাদের প্রথম আলাপন,
স্পষ্ট সেইরাতের মিষ্ট স্বর তোমার -
দেখতে দেখতে আমাদের ভালোবাসার প্রগাঢ়তা
উদ্বেলিত উচ্ছসিত এ মন এক গভীর আনন্দে |
তোমার ভালোবাসায় সঞ্চারিত এ জীবন প্রেরণা,
তোমার সান্নিধ্যে এ হৃদয় ব্যগ্র আকর্ষিত -
ভালোবাসার স্রোত তরঙ্গে হয়েছে বিকশিত |
আজও অন্তরের অন্তস্থলে প্রগাঢ় বিশ্বাস,
দ্যোদুল্যমান মনও শুধু তোমার পানে চেয়ে
একবার, শুধু একবার
আমার বিশ্বাসের সত্যতা মাপতে চায়|
তোমাতে মোর ভালোবাসা যেমনি অনাবিল সত্যি-
তোমাকে আমার বিশ্বাসও তেমনি ধ্রুবসত্যি |
সূর্য চন্দ্র সাক্ষী রেখে বলছি চিরদিন
এই বিশ্বাসী ভালোবাসা চিরসত্যি- অমলিন |
স্পষ্ট সেইরাতের মিষ্ট স্বর তোমার -
দেখতে দেখতে আমাদের ভালোবাসার প্রগাঢ়তা
উদ্বেলিত উচ্ছসিত এ মন এক গভীর আনন্দে |
তোমার ভালোবাসায় সঞ্চারিত এ জীবন প্রেরণা,
তোমার সান্নিধ্যে এ হৃদয় ব্যগ্র আকর্ষিত -
ভালোবাসার স্রোত তরঙ্গে হয়েছে বিকশিত |
আজও অন্তরের অন্তস্থলে প্রগাঢ় বিশ্বাস,
দ্যোদুল্যমান মনও শুধু তোমার পানে চেয়ে
একবার, শুধু একবার
আমার বিশ্বাসের সত্যতা মাপতে চায়|
তোমাতে মোর ভালোবাসা যেমনি অনাবিল সত্যি-
তোমাকে আমার বিশ্বাসও তেমনি ধ্রুবসত্যি |
সূর্য চন্দ্র সাক্ষী রেখে বলছি চিরদিন
এই বিশ্বাসী ভালোবাসা চিরসত্যি- অমলিন |

No comments:
Post a Comment