Sunday, July 16, 2017

নিরেট প্রেম

কাল ই আমাদের প্রথম আলাপ 
তাইনা মন?
তোমার ওই বড় লাল টিপ্,
আর ওই কমলা শাড়ি,
এক অপরূপ লাবণ্যময়ী আভা চারিদিকে|
কে বলেছে প্রথম দেখায় প্রেম হয় না ?
কে বলেছে মনের ইচ্ছের বাঁধ ভাঙে না?
তোমার ওই কালো বেগুনি রঙিন চুল,
আর ছবির ওই সদা হাস্যময়ী রূপ;
এই নিষ্ঠুর কঠিন হৃদয়কেও বিগলিত করেছে|
তোমার ওই পটলচেরা চোখ যেন কিছু বলতে চায়|
মন, এক অপরূপ লাস্যময়ী হাস্যময়ী তুমি|
তোমার ওই সুন্দর মুখশ্রীর তলায় -
আরো যে এক অপরূপ সুন্দর হৃদয় আছে |
বাড়িয়ে দিলাম এই হাত দুটি,
ওকে পাওয়ার আকাঙ্খায় |
আর একবার নাহয় করলাম ই ভুল
প্রেমের পথে পা বাড়িয়ে
কিন্তু দেখতে চাই
কতদূর দিতে পারি পাড়ি
এই নিরেট ভালোবাসাকে সাক্ষী রেখে?