আমার খোলা জানালায়
চাঁদের আলোর আনাগোনা
হেমন্তের রজনী দীর্ঘায়িত |
রাতজাগা পেঁচা আজ থমথমে
হওয়াটাও যেন স্তম্ভিত |
জানালার কাঁচের স্পর্শে
শিশির গলে জল গড়ায়
রাতের পাহারাওয়ালা ঘুমচোখ
আর যৌবন মেতেছে আজিকে
এহেন মত্ত জীবনধারায় |
আঁখি আজ দেখে সবকিছু
তবু কিছুটা ঝাপসা চোখে ,
স্বপ্নের দাপুটে প্রেম মাঝযৌবন
ভালোবাসার অন্তরায় আজ
এই হেমন্তেরই রাতজাগা বুকে |
Tuesday, December 5, 2017
হেমন্ত আখ্যান
Tuesday, September 5, 2017
অপেক্ষা
সকালের স্নিগ্ধতায় শুধু তোমার গন্ধমাখা
শ্রাবনের বৃষ্টিধারায় তোমার রূপ দেখা !
বাতাসের বহমানতায় তোমার অপেক্ষা -
ওই পাঠানো ছবিগুলোতেই এখন প্রতীক্ষা |
আছি এ অপেক্ষায় আর চিরদিন থাকবো
শুধু তোমার সাথেই প্রেমের জোয়ারে ভাসবো ।
শ্রাবনের বৃষ্টিধারায় তোমার রূপ দেখা !
বাতাসের বহমানতায় তোমার অপেক্ষা -
ওই পাঠানো ছবিগুলোতেই এখন প্রতীক্ষা |
আছি এ অপেক্ষায় আর চিরদিন থাকবো
শুধু তোমার সাথেই প্রেমের জোয়ারে ভাসবো ।
Monday, September 4, 2017
প্রেম
সন্ধ্যের আঁধারে প্রেম লুকোচুরি
রাতের তারারা শুধুই থাকে নীরব সাক্ষী ।
ভালোলাগা ভালোবাসায় গা ভাসানো
আর অন্তরঙ্গ যৌনতায় সারা দেওয়া
সেই বোবা তারারাই তার অতন্দ্র রক্ষী ।
শুধু তাই কি প্রেম ?
চুপিসারে হাত ধরা
ফিসফিস কথা বলা -
সবই হারিয়ে গেলো
সময়ে মিলিয়ে গেলো ,
রয়ে গেলো শুধুই স্মৃতি।
আর ওই অন্ধকার বাড়ির পেছনের গলি
ভেজা শিশিরের স্বপ্নের আবেশ
আজও শিহরণ তোলে,
আর সিগারেটের ধোঁয়ায় বাস্তবে প্রবেশ।
তুমি আছো ও থাকবে তোমার ভালোবাসা
একদম ব্যক্তিগত নিবিড় নিরিবিলি ,
সেই রাতের বোবা তারারাই রইবে
জড়িয়ে রাখবে সেই ততক্ষন
যতক্ষণ না এ জন্ম হইবে নিঃশ্বেষ ।
রাতের তারারা শুধুই থাকে নীরব সাক্ষী ।
ভালোলাগা ভালোবাসায় গা ভাসানো
আর অন্তরঙ্গ যৌনতায় সারা দেওয়া
সেই বোবা তারারাই তার অতন্দ্র রক্ষী ।
শুধু তাই কি প্রেম ?
চুপিসারে হাত ধরা
ফিসফিস কথা বলা -
সবই হারিয়ে গেলো
সময়ে মিলিয়ে গেলো ,
রয়ে গেলো শুধুই স্মৃতি।
আর ওই অন্ধকার বাড়ির পেছনের গলি
ভেজা শিশিরের স্বপ্নের আবেশ
আজও শিহরণ তোলে,
আর সিগারেটের ধোঁয়ায় বাস্তবে প্রবেশ।
তুমি আছো ও থাকবে তোমার ভালোবাসা
একদম ব্যক্তিগত নিবিড় নিরিবিলি ,
সেই রাতের বোবা তারারাই রইবে
জড়িয়ে রাখবে সেই ততক্ষন
যতক্ষণ না এ জন্ম হইবে নিঃশ্বেষ ।
Sunday, July 16, 2017
নিরেট প্রেম
কাল ই আমাদের প্রথম আলাপ
তাইনা মন?
তোমার ওই বড় লাল টিপ্,
আর ওই কমলা শাড়ি,
এক অপরূপ লাবণ্যময়ী আভা চারিদিকে|
কে বলেছে প্রথম দেখায় প্রেম হয় না ?
কে বলেছে মনের ইচ্ছের বাঁধ ভাঙে না?
তোমার ওই কালো বেগুনি রঙিন চুল,
আর ছবির ওই সদা হাস্যময়ী রূপ;
এই নিষ্ঠুর কঠিন হৃদয়কেও বিগলিত করেছে|
তোমার ওই পটলচেরা চোখ যেন কিছু বলতে চায়|
মন, এক অপরূপ লাস্যময়ী হাস্যময়ী তুমি|
তোমার ওই সুন্দর মুখশ্রীর তলায় -
আরো যে এক অপরূপ সুন্দর হৃদয় আছে |
বাড়িয়ে দিলাম এই হাত দুটি,
ওকে পাওয়ার আকাঙ্খায় |
আর একবার নাহয় করলাম ই ভুল
প্রেমের পথে পা বাড়িয়ে
কিন্তু দেখতে চাই
কতদূর দিতে পারি পাড়ি
এই নিরেট ভালোবাসাকে সাক্ষী রেখে?
তোমার ওই বড় লাল টিপ্,
আর ওই কমলা শাড়ি,
এক অপরূপ লাবণ্যময়ী আভা চারিদিকে|
কে বলেছে প্রথম দেখায় প্রেম হয় না ?
কে বলেছে মনের ইচ্ছের বাঁধ ভাঙে না?
তোমার ওই কালো বেগুনি রঙিন চুল,
আর ছবির ওই সদা হাস্যময়ী রূপ;
এই নিষ্ঠুর কঠিন হৃদয়কেও বিগলিত করেছে|
তোমার ওই পটলচেরা চোখ যেন কিছু বলতে চায়|
মন, এক অপরূপ লাস্যময়ী হাস্যময়ী তুমি|
তোমার ওই সুন্দর মুখশ্রীর তলায় -
আরো যে এক অপরূপ সুন্দর হৃদয় আছে |
বাড়িয়ে দিলাম এই হাত দুটি,
ওকে পাওয়ার আকাঙ্খায় |
আর একবার নাহয় করলাম ই ভুল
প্রেমের পথে পা বাড়িয়ে
কিন্তু দেখতে চাই
কতদূর দিতে পারি পাড়ি
এই নিরেট ভালোবাসাকে সাক্ষী রেখে?
Subscribe to:
Posts (Atom)