Tuesday, December 5, 2017

হেমন্ত আখ্যান

আমার খোলা  জানালায় 
চাঁদের আলোর আনাগোনা
হেমন্তের রজনী দীর্ঘায়িত |
রাতজাগা পেঁচা আজ থমথমে 
হওয়াটাও যেন স্তম্ভিত |
জানালার কাঁচের স্পর্শে 
শিশির গলে জল গড়ায়
রাতের পাহারাওয়ালা ঘুমচোখ
আর যৌবন  মেতেছে আজিকে 
এহেন মত্ত  জীবনধারায় |
আঁখি  আজ দেখে সবকিছু 
তবু কিছুটা ঝাপসা চোখে ,
স্বপ্নের দাপুটে প্রেম মাঝযৌবন
ভালোবাসার অন্তরায়  আজ
এই হেমন্তেরই  রাতজাগা বুকে |

No comments:

Post a Comment