Monday, September 17, 2018
Nike knows it's target audience
Friday, September 14, 2018
Saturday, August 25, 2018
অঙ্গীকার
শত সহস্র আহ্বানের মাঝে
আমার ডাকটাই হারিয়ে গেল!!
তুমি অসীম ধৈর্যশীলা
শিবের উপাসকা তুমি
তোমার সেই ধৈয্যের পরীক্ষায়
আজ আমি উত্তীর্ণ
তুমি আজও শিবের উপাসনায় নিয়োজিতপ্রাণ
তবুও তোমার অন্তর্নিহিত চিন্তাধারায়
আজও আমি উপবেষ্টিত |
তুমি আজও এ অন্তরে
ঐভাবেই বিরাজিত|
যেদিন প্রথম তুমি আমায় দিয়েছিলে দেখা
যেদিন ওই উদীয়মান সূর্যের দিকে চেয়ে
আমার ভালোবাসার বন্ধনে অঙ্গীকারবদ্ধ ছিলে|
আজ যখন সেদিনগুলো ভাবি
আমি উথলে উঠি,
ভাবতে হয় যেন তুমি ভালো আছো
আজও ভালো থাকার স্বপ্ন দেখছো ||
Tuesday, August 7, 2018
বর্ষপূর্তি
জেনো এই প্রথম বছরের প্রতিটি দিন
উজ্জ্বল নক্ষত্রসম এ অন্তরে
সেই প্রতিদিন সন্ধ্যেবেলায়
আমাদের সান্ধ্য চলার পথ
সেই ছোট্ট অন্ধকার গলিপথ
সেই শান্ত স্নিগ্ধ শরতে
আমাদের একান্ত মুহূর্তগুলো
আজও শিহরিত করে |
সেই সন্ধ্যের আলো আঁধারে
তোমার অপরূপ রূপসী মুখশ্রী
শিউলি ফুলের সুবাসে,
প্রতিবার আমায় মোহিত করেছে |
আজ এতকিছুর পরেও
তোমার ধৈর্যশীলা মনোভাব
তোমার লক্ষীমন্ত নারীশক্তি
আরো বিকশিত করেছে |
দিনে দিনে আমি তোমার ভালোবাসায় জড়িয়ে
হাজারো দুঃখে আনন্দের স্পন্দন অনুভব করেছি |
- শুভ বর্ষপূর্তি ভালবাসা
Wednesday, July 25, 2018
Migrating youths
Sunday, May 27, 2018
ভালোবাসা
সমুদ্র তটে বসে সময়ের পানে চেয়ে
অধিকারবোধ চেপে বসে ভালোবাসার লয়ে |
কাটিয়ে আসা দিনগুলো উজ্জ্বল এ আঁধারে
তুমি যে আছো শুধু এ মনের গভীরে |
জলের ঢেউ আঁচড়ে পরে তটে
এ গহীন বালুরাশির মাঝেও যেন
আমাদের ভালোবাসার ফুল ফোটে |
অপেক্ষায় আমি- তোমার আগমনীর আভাসে
উত্তাল ঢেউও আজ শান্তস্নিগ্ধ -
রাতের আকাশ আজ ফুটফুটে নক্ষত্রখচিত,
আমি যে বেঁচে থাকি শুধু তোমারই সুবাস এ !