শত সহস্র আহ্বানের মাঝে
আমার ডাকটাই হারিয়ে গেল!!
তুমি অসীম ধৈর্যশীলা
শিবের উপাসকা তুমি
তোমার সেই ধৈয্যের পরীক্ষায়
আজ আমি উত্তীর্ণ
তুমি আজও শিবের উপাসনায় নিয়োজিতপ্রাণ
তবুও তোমার অন্তর্নিহিত চিন্তাধারায়
আজও আমি উপবেষ্টিত |
তুমি আজও এ অন্তরে
ঐভাবেই বিরাজিত|
যেদিন প্রথম তুমি আমায় দিয়েছিলে দেখা
যেদিন ওই উদীয়মান সূর্যের দিকে চেয়ে
আমার ভালোবাসার বন্ধনে অঙ্গীকারবদ্ধ ছিলে|
আজ যখন সেদিনগুলো ভাবি
আমি উথলে উঠি,
ভাবতে হয় যেন তুমি ভালো আছো
আজও ভালো থাকার স্বপ্ন দেখছো ||
No comments:
Post a Comment