Wednesday, April 29, 2020

ইরফান খান প্রয়াত!!

একজন সত‍্যিকারের আর্টিস্ট কে হারালো এ বিশ্ব। 
তোমার সেই হাসিতেই বেঁচে থাকবে আজীবন। 
প্রনাম।

https://bengali.abplive.com/entertainment/rip-irrfan-khan-dies-at-54-in-mumbai-689805

Saturday, April 25, 2020

শুভ জন্মদিন

তোমায় দেখা সেই রাতে 
উজ্জ্বল নক্ষত্র মাঝে,
এ মনে যে শিহরণ এনেছিল, 
আজ তা সুদূরপ্রসারী ভালোবাসায় রূপান্তরিত।

জানি, শিবের উপাসক তুমি -
দৃপ্ত উজ্জ্বল চোখ দুটি 
মোহিত করেছে, আকর্ষণ করেছে
চুম্বকের মতো তোমার তরে। 

এখন তোমার ভালোবাসায় 
জীবনসংগ্রামের আনন্দের স্পৃহায় -
আমার রিক্ত জীবন বর্ষাস্নাত, সিক্ত,
জীবনের স্রোততরঙ্গ আনন্দে উদ্বেলিত।

আজ তোমার জন্মদিনে 
সেই অসীম শক্তির কাছে প্রার্থনা -
আমাদের বাকি সহযাত্রা যেন 
প্রেমের ভেলায় ভাসিয়ে রাখি - অনন্তকাল।