Saturday, August 25, 2018

অঙ্গীকার

￰শত সহস্র  আহ্বানের  মাঝে
আমার ডাকটাই হারিয়ে গেল!!
তুমি অসীম ধৈর্যশীলা
শিবের উপাসকা তুমি
তোমার সেই ধৈয্যের  পরীক্ষায় 
আজ আমি উত্তীর্ণ
তুমি আজও শিবের উপাসনায়  নিয়োজিতপ্রাণ 
তবুও তোমার অন্তর্নিহিত  চিন্তাধারায় 
আজও আমি উপবেষ্টিত |
তুমি আজও  এ অন্তরে
ঐভাবেই বিরাজিত|
যেদিন  প্রথম তুমি আমায় দিয়েছিলে  দেখা
যেদিন ওই উদীয়মান  সূর্যের  দিকে  চেয়ে
আমার ভালোবাসার বন্ধনে  অঙ্গীকারবদ্ধ ছিলে|
আজ যখন সেদিনগুলো ভাবি 
আমি উথলে  উঠি,
ভাবতে হয় যেন তুমি ভালো আছো
আজও ভালো থাকার  স্বপ্ন দেখছো  ||

Tuesday, August 7, 2018

বর্ষপূর্তি

জেনো এই প্রথম বছরের  প্রতিটি  দিন
উজ্জ্বল নক্ষত্রসম  এ অন্তরে
সেই প্রতিদিন সন্ধ্যেবেলায় 
আমাদের সান্ধ্য  চলার পথ
সেই ছোট্ট  অন্ধকার গলিপথ 
সেই শান্ত স্নিগ্ধ শরতে
আমাদের একান্ত মুহূর্তগুলো 
আজও শিহরিত  করে |
সেই সন্ধ্যের আলো আঁধারে 
তোমার অপরূপ রূপসী মুখশ্রী 
শিউলি ফুলের  সুবাসে,
প্রতিবার আমায় মোহিত  করেছে |
আজ এতকিছুর  পরেও 
তোমার ধৈর্যশীলা মনোভাব
তোমার লক্ষীমন্ত  নারীশক্তি 
আরো বিকশিত করেছে |
দিনে  দিনে আমি তোমার ভালোবাসায় জড়িয়ে 
হাজারো দুঃখে আনন্দের স্পন্দন অনুভব করেছি |

- শুভ বর্ষপূর্তি  ভালবাসা