Sunday, May 27, 2018

ভালোবাসা

￰সমুদ্র তটে বসে সময়ের পানে চেয়ে
অধিকারবোধ  চেপে  বসে ভালোবাসার লয়ে |
কাটিয়ে আসা দিনগুলো উজ্জ্বল  এ আঁধারে 
তুমি যে আছো শুধু এ মনের গভীরে |
জলের ঢেউ  আঁচড়ে পরে তটে
এ গহীন  বালুরাশির  মাঝেও যেন
আমাদের ভালোবাসার ফুল  ফোটে |
অপেক্ষায় আমি- তোমার আগমনীর আভাসে
উত্তাল ঢেউও আজ শান্তস্নিগ্ধ -
রাতের আকাশ আজ ফুটফুটে নক্ষত্রখচিত,
আমি যে বেঁচে থাকি শুধু তোমারই সুবাস  এ !

No comments:

Post a Comment