তোমায় ছুঁয়ে থাকা মুহূর্তরা
টেনে নেয় তোমার তরে,
চুম্বকের মতন ওই আকর্ষণ -
আমার স্বপ্নকে উজ্জীবিত করে |
ভোরের স্নিগ্ধ হাওয়ার লয়ে
ভেসে বেড়ায় এ স্বপ্নিল মন,
ক্রমশ এগোচ্ছি তোমার টানে
জেনো- নির্জন রাতে ভালোবাসি সারাক্ষন |
স্বপ্নচারিনী অদ্ভূত ভালোবাসা তুমি,
আলগা টানে আরো বেশি
তোমাতে যাচ্ছি মিশে -
আঁধার আকাশের অগুণিত নক্ষত্রমাঝে
একটিমাত্র উজ্জ্বল ধ্রুবতারা তুমি,
অনাবিল আনন্দ এ মনে -
শুধু, শুধুই তোমায় ভালোবেসে |
টেনে নেয় তোমার তরে,
চুম্বকের মতন ওই আকর্ষণ -
আমার স্বপ্নকে উজ্জীবিত করে |
ভোরের স্নিগ্ধ হাওয়ার লয়ে
ভেসে বেড়ায় এ স্বপ্নিল মন,
ক্রমশ এগোচ্ছি তোমার টানে
জেনো- নির্জন রাতে ভালোবাসি সারাক্ষন |
স্বপ্নচারিনী অদ্ভূত ভালোবাসা তুমি,
আলগা টানে আরো বেশি
তোমাতে যাচ্ছি মিশে -
আঁধার আকাশের অগুণিত নক্ষত্রমাঝে
একটিমাত্র উজ্জ্বল ধ্রুবতারা তুমি,
অনাবিল আনন্দ এ মনে -
শুধু, শুধুই তোমায় ভালোবেসে |
No comments:
Post a Comment